ব্রেকিং

x

কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩২ অপরাহ্ণ |

কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

গাজীপুরে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই কেন্দ্র উদ্বোধন করেন শেখ হাসিনা।

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে পৌঁছান সরকারপ্রধান।

উদ্বোধনের পর তিনি বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্রের ইনোভেশনস পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com