ব্রেকিং

x

কারামুক্ত হলেন সাংবাদিক শামসুজ্জামান

সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | ১১:০৪ অপরাহ্ণ |

কারামুক্ত হলেন সাংবাদিক শামসুজ্জামান
সংগৃহীত ছবি

রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

তিনি বলেন, আদালত থেকে জামিনের নথি অফিসিয়ালি আমাদের কাছে পৌঁছেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তিনি কারাগার থেকে বের হয়েছেন।

সোমবার দুপুরে শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

জামিন আদেশ শেষে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানান, পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শামসুজ্জামানকে জামিন দেওয়া হয়েছে।

গত ৩০ মার্চ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শামসুজ্জামানকে কারাগারে পাঠান আদালত। সেদিন তার জামিন আবেদন নাকচ করা হয়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com