ব্রেকিং

x

ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না: ইসি আলমগীর

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | ২:২১ অপরাহ্ণ |

ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না: ইসি আলমগীর
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আচরণবিধি লঙ্ঘনে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি। তিনি বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে।

ইসি আলমগীর বলেন, সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com