ব্রেকিং

x

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের অনুষ্ঠিত

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ |

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের অনুষ্ঠিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘সিলেক্ট ইউএসএ: পাথওয়েস ফর আউটবাউন্ট ইনভেস্টমেন্ট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)।

৩০তম ইউএস ট্রেড শো ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করছে অ্যামচ্যাম ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর এক‌টি হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিভিন্ন সুযোগ, দেশটির বিনিয়োগ পরিবেশ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিভিন্ন পথ, সম্ভাবনা ও ব্যবসায়িক সুযোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট। আলোচনায় অংশ নেন ট্রান্সকম গ্রুপের গ্রুপ সিইও সিমিন রহমান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের (এমজেএল) সিইও তানজিম চৌধুরী, পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান।

আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন মেরিল্যান্ড স্টেট ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সিলেক্টইউএসএ হেডকোয়ার্টার্সের ব্রেন্ডন কিউ এবং যুক্তরাষ্ট্রের সাইট-সিলেকশন বিশেষজ্ঞ পেইজ ওয়েবস্টার।

সেমিনারটির মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা ও দিকনির্দেশনা পাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com