ব্রেকিং

x

রেকর্ড ডেটের পর লুজারের শীর্ষে যমুনা ব্যাংক

বুধবার, ২৩ মে ২০১৮ | ৬:৪০ অপরাহ্ণ |

রেকর্ড ডেটের পর লুজারের শীর্ষে যমুনা ব্যাংক

রেকর্ড ডেটের পর লেনদেন শুরুর প্রথম দিনেই লুজার বা দর কমার শীর্ষে অবস্থান করচে যমুনা ব্যাংক। ডিভিডেন্ড ঘোষণার পর মূল্য সমন্বয়ে দর কমেছে কোম্পানিটির শেয়ারে। বুধবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ২০ দশমিক ৫৩ শতাংশ কমেছে।
জানা যায়,  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ২০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। তবে ২২ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।  আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৫ টাকা ১০ পয়সা।  বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১৫ টাকা ৬০ পয়সা। এর বিপরীতে বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১৫ টাকা ১০ পয়সা।  এ হিসেবে শেয়ারটির দশমিক ৫ পয়সা  বা প্রায় ৩  শতাংশ  কমেছে।

অর্থকাল /এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com