ব্রেকিং

x

মূল্য সংবেদনশীল তথ্য নেই লিগ্যাসি ফুটওয়্যারের

বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | ৮:০৮ অপরাহ্ণ |

মূল্য সংবেদনশীল তথ্য নেই লিগ্যাসি ফুটওয়্যারের

সাম্প্রতিক অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২০ মে ডিএসই নোটিস পাঠায়, এর জবাবে কোম্পানিটি এমন তথ্য জানাই। এছাড়া কোম্পানিটি বিনিয়োগকারীদের তহবিল বিনিয়োগের আগে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান বাজারে কোম্পানিটির শেয়ার দর বেশ অস্বাভাবিক।
তাই কোম্পানির পক্ষ থেকে বাজারের প্রকৃত পরিস্থিতি বিবেচনা করে বিনিয়োগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল থেকে লিগ্যাসি ফুটওয়্যারের দর অস্বাভাবিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৫৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৮৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

অর্থকাল/এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com