ব্রেকিং

x

৩ কোম্পানির ডিভিডেন্ড জমা

বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | ৮:৩৪ অপরাহ্ণ |

৩ কোম্পানির ডিভিডেন্ড জমা

সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো: বে-লিজিং, মার্কেন্টাইল ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলো বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সুবিধা নেই, তাদের ডিভিডেন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ২২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
ইসলামিক ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

অর্থকাল/এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com