ব্রেকিং

x

কারণ ছাড়াই বাড়ছে ২ কোম্পানির

সোমবার, ১১ জুন ২০১৮ | ৫:১৬ অপরাহ্ণ |

কারণ ছাড়াই বাড়ছে ২ কোম্পানির

অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভ্ক্তু প্রকৌশল খাতের ২ কোম্পানি। এগুলো হলো- আজিজ পাইপস লিমিটেড এবং রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এর আগে উল্লেখিত ২ কোম্পানির কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবস টানা বেড়েছে আজিজ পাইপস লিমিটেডের শেয়ার দর। গত ২৮ মে এ শেয়ারের দর ছিলো ১২৮.৩০ টাকা। আর ১০ জুন এ শেয়ারের লেনদেন হয়েছে ১৭৪.৩০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৬ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।
এদিকে, গত কয়েক কার্যদিবস অস্বাভাবিকহারে বাড়ছে রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর। গত ২৮ মে এ শেয়ারের দর ছিলো ৫৭৪.৪০ টাকা। আর ১০ জুন এ শেয়ারের লেনদেন হয়েছে ৭১৭.৫০ টাকায়। এ সময়ে রেনউইকের শেয়ার দর বেড়েছে ১৪৩.১০ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।

অর্থকাল/এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com