ব্রেকিং

x

২৫ শতাংশ দর বাড়ার কারণ নেই ফার্মা এইডসের

মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | ৩:২০ অপরাহ্ণ |

২৫ শতাংশ দর বাড়ার কারণ নেই ফার্মা এইডসের

অকারণে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ছে বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ফার্মা এইডসের কারে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহরে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক কার্যদিবস যাবৎ টানা বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ৩১ মে এ কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৩৮.৪০ টাকা। আর ১১ জুন লেনদেন হয়েছে ৫৫০.৯০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানিটির দর বেড়েছে ১১২.৫০ টাকা বা ২৫.৬৬ শতাংশ। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।

অর্থকাল/এসএ/খান

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com