পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে- কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটি সিডিবিএলের মাধ্যমে লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০১৭ সমাপ্ত হিসাব বছরে কর্ণফুলী ইন্স্যুরেন্স ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর মাইডাস ফাইন্যান্স ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
অর্থকাল/এসএ/খান
Development by: webnewsdesign.com