‘ঋণ’
তোমায় দেব বলে-
আকাশের কাছে চেয়েছিলাম, একটি নক্ষত্রের আলো ।
আকাশ আমায় ফিরিয়ে দিয়েছিল।
আমি বাতাসের কাছে চেয়েছিলাম, একটু দখিন হাওয়া।
বাতাস আমায় ফিরিয়ে দিয়েছিল।
আমি নদীর কাছে চেয়েছিলাম, এক আঁজলা জল।
নদী আমায় ফিরিয়ে দিয়েছিল।
আমি গ্রীষ্মের কাছে চেয়েছিলাম,এক ফালি রোদ্দুর।
গ্রীষ্ম আমায় ফিরিয়ে দিয়েছিল।
আমি বর্ষার কাছে চেয়েছিলাম,এক ফোঁটা বৃষ্টির জল।
বর্ষা আমায় ফিরিয়ে দিয়েছিল।
আমি শরৎ এর কাছে চেয়েছিলাম,এক গুচ্ছ কাশফুল।
শরৎ আমায় ফিরিয়ে দিয়েছিল।
আমি হেমন্তের কাছে চেয়েছিলাম,ধানের শীষে লেগে থাকা এক ফোঁটা শিশির বিন্দু।
হেমন্ত আমায় ফিরিয়ে দিয়েছিল।
আমি বসন্তের কাছে চেয়েছিলাম, কোকিলের গান।
বসন্তও আমায় ফিরিয়ে দিয়েছিল।
অবশেষে আমি কলমের কাছে এক ফোঁটা কালি চেয়েছিলাম,
তোমায় নিয়ে কবিতা লিখব বলে। কলম আমায় প্রত্যাখ্যান করেনি।
তাই আজ কলমের কাছেই রয়ে গেল আমার এক জন্মের ঋণ।
Development by: webnewsdesign.com