অ-দেখা
মাহফুজা অনন্যা
জীবন দুটো তারিখের মধ্যে সীমাবদ্ধ
একটি জন্মের, অন্যটি মৃত্যুর…
খুব সহজ পরিচয় আমার
একটি তোমরা জেনে গেছো
অন্যটিও জানবে!
এর বাইরে আমি কিছু নই
দুটো তারিখের মাঝেই আমার জীবন
তোমরা প্রতিদিন সূর্যকে জন্ম নিতে দ্যাখো
সন্ধ্যার সাথেসাথে মরে যেতেও দ্যাখো
তোমরা প্রতিদিন আমার বেঁচে থাকা দেখলেও
প্রতিদিন আমার মৃত্যু দ্যাখোনা!
Development by: webnewsdesign.com