ব্রেকিং

x

কৃষি ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসাইনের পদত্যাগ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | ৮:১৮ অপরাহ্ণ |

কৃষি ব্যাংকের চেয়ারম্যান জাহিদ হোসাইনের পদত্যাগ

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ড. মোহাম্মদ জাহিদ হোসাইন। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

গত বছর সরকার পরিবর্তনের পর তাকে তিন বছরের জন্য ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ২০২৪ সালের ২০ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন।

ড. জাহিদ হোসাইন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাউথ এশিয়া ডিপার্টমেন্টে প্রিন্সিপাল ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এডিবিতে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রোগ্রামিং ও অর্থনৈতিক বিশ্লেষণ কার্যক্রম তদারকি করেন। এছাড়া এডিবির কনসালটেন্ট হিসেবে অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি ও সেক্টর সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

এর আগে ১৯৭৯ সালে তিনি বিসিএস কাস্টমস ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিনস থেকে অর্থনীতিতে এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com