ব্রেকিং

x

টাঙ্গাইলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর, উন্নয়ন সভা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ১০:৪৯ পূর্বাহ্ণ |

টাঙ্গাইলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর, উন্নয়ন সভা

টাঙ্গাইলের ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বীমা গ্রাহক মরহুম মফিজুল ইসলামের মৃত্যুদাবির ২ লাখ ১৪৪ টাকার চেক হস্তান্তর করেছে। ২০ জুন শনিবার টাঙ্গাইলের ভূঞাপুরের আউটার রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এই মৃত্যুদাবির চেক হস্তান্তর, দোয়া মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহক মফিজুল ইসলামের স্ত্রী মিসেস রওশনআরা বেগমের নিকট চেকটি হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়নামিক ই-কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, জেনিথ ইসলামী লাইফের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. খালিদ হোসেন, খন্দকার আউয়াল হোসেন এবং জলি আমিন।

 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মো. আব্দুল হান্নান মিলন এবং সিনিয়র উন্নয়ন কর্মকর্তা ও ভূঞাপুর শাখা কার্যালয়ের ইনচার্জ মো. আশরাফ আলী তালুকদার।

সভার সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকতা ও বীর মুক্তিযোদ্ধা আ. হাকিম। সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীমা গ্রাহক ২ হাজার ৮০ টাকার ২টি কিস্তি জমা দিয়ে মৃত্যুবরণ করেন।

×
News Image
বিস্তারিত কমেন্টে…

Development by: webnewsdesign.com